ব্রেকিং নিউজ কৃষকেরা ধান নিয়ে খাদ্যগুদামে এলে ফিরিয়ে দেওয়া হবে না : খাদ্য প্রতিমন্ত্রীরাষ্ট্র ও গণতান্ত্রিক ব্যবস্থায় ব্যক্তির চেয়ে সামষ্টিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে : ঐতিহ্যবাহী দেউলী উৎসবে ডেপুটি স্পিকার কায়সার কামালপার্বতীপুরে নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তারকালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ডকালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার

আত্রাইয়ে দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা আটক

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে সেনাবাহিনীর টহল টিম অস্ত্রসহ বিএনপি নেতাদের আটক করেছেন। আটককৃতদের সোমবার(৪ আগষ্ট) জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলো উপজেলার সাহাগোলা ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত খয়ের সরদারের ছেলে।

ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল সরদার(৪০) । একই ইউনিয়নের মিরাপুর গ্রামের শমসের আলীর ছেলে ইউনিয়ন যুবদলের সভাপতি এরশাদ আলী (৫২)। একই ইউনিয়নের ভবানীপুর গ্রামের ইছব আলী ছেলে ফারুক সরদার(৩৮)।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (তদন্ত)কাউছার আলম বলেন, আত্রাই-রাণীনগর এলাকায় সেনাবাহিনীর টহল টিম ক্যাপ্টেন ফাহিম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত্রি আনুমানিক সারে দশটায় ভবানীপুর এলাকায় অভিযান চালান। অভিযান কালে দেশীয় অস্ত্রসহ তাদের আটক করেন। পরবর্তী রাত্রি ১২টা ৫ মিনিটে আটককৃতদের থানায় দিয়ে যান। আটককৃতদের বিরুদ্ধে দস্যুতার চেষ্টা মামলায় আটক দেখিয়ে সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

লেখক