ব্রেকিং নিউজ কৃষকেরা ধান নিয়ে খাদ্যগুদামে এলে ফিরিয়ে দেওয়া হবে না : খাদ্য প্রতিমন্ত্রীরাষ্ট্র ও গণতান্ত্রিক ব্যবস্থায় ব্যক্তির চেয়ে সামষ্টিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে : ঐতিহ্যবাহী দেউলী উৎসবে ডেপুটি স্পিকার কায়সার কামালপার্বতীপুরে নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তারকালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ডকালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার

রাজবাড়ীতে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি’র সমাবেশ ও র‍্যালী

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি’র সমাবেশ ও বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৫ আগস্ট) রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় বিএনপির বিভিন্ন ইউনিটের উদ্যোগে এই সমাবেশ ও র‌্যালির আয়োজন করা হয়।

সমাবেশে অনলাইন স্ক্রিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল মালেক মিয়া। এসময় অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি অ্যাড. আসলাম মিয়া, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম শিকদার, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন গাজী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মালেক খান, জেলা ছাত্র দলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১৫ বছর বিএনপির নেতাকর্মীরা শেখ হাসিনার নির্যাতন উপেক্ষা করে রাজপথে লড়াই করেছে। জুলাই আন্দোলন তারই ফসল। দেশের মানুষ এখন নির্বাচন চায়। বর্তমান সরকার ওয়াদা করেছে আগামি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেবে। এই দেওয়া কথাটা যেন সরকার যথাসময়ে পালন করে এটাই আমরা চাই এবং আমরা এর নরচর হতে দেবো না।

লেখক