ব্রেকিং নিউজ কৃষকেরা ধান নিয়ে খাদ্যগুদামে এলে ফিরিয়ে দেওয়া হবে না : খাদ্য প্রতিমন্ত্রীরাষ্ট্র ও গণতান্ত্রিক ব্যবস্থায় ব্যক্তির চেয়ে সামষ্টিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে : ঐতিহ্যবাহী দেউলী উৎসবে ডেপুটি স্পিকার কায়সার কামালপার্বতীপুরে নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তারকালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ডকালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার

পার্বতীপুরে দৈনিক করতোয়ার ৫০-তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে দৈনিক করতোয়া’র ৫০-তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনার রোডে এই র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে পার্বতীপুর প্রেস ক্লাব হল রুমে  পার্বতীপুর উপজেলা করতোয়া প্রতিনিধি ও পার্বতীপুর প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা পার্বতীপুর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র এ, জেড, এম মেনহাজুল হক।

এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সহ-সভাপতি মিজানুর রহমান (মিজান), যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ (মামুন), দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কার্যকরী সদস্য আব্দুল জলিল, প্রেসক্লাবের সদস্য দৈনিক যুগের আলো ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার পার্বতীপুর উপজেলা প্রতিনিধি মেনহাজুল ইসলাম তারেক, জাকির হোসেন, হেলাল উদ্দিন, মোক্তারুজ্জামান মোক্তার, সোহেল সানী মোস্তাকিম সরকার ও আবু এহিয়া প্রমুখ। র‍্যালী ও আলোচনা সভা শেষে অতিথিদের সাথে নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করেন দৈনিক করতোয়ার পার্বতীপুর উপজেলা প্রতিনিধি মঞ্জুরুল আলম।

লেখক