ব্রেকিং নিউজ অযু করতে গিয়ে বজ্রপাতে ৩ মাদ্রাসাছাত্র নিহত, আহত-১নিষিদ্ধ ছাত্রলীগের অস্থিতিশীলতার আশঙ্কায় সিরাজগঞ্জে ছাত্রদল-যুবদলের বিশাল বিক্ষোভ ও মহড়াদৃষ্টিশক্তি হারানো মেরি ও অসুস্থ হাসুর পাশে মানবতার ফেরিওয়ালা হাজী আব্দুস সাত্তারআধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ; নিহত-১পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহক

বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মো: কামাল হোসেন

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টারঃ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মো: কামাল হোসেন সভাপতি রাঙ্গামাটি জেলা জাসাস সহ প্রচার সম্পাদক জেলা বিএনপি।

মো: কামাল হোসেন সভাপতি রাঙ্গামাটি জেলা জাসাস সহ প্রচার সম্পাদক জেলা বিএনপি তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন।১৯৪৫ সালের এই দিনে দিনাজপুরে খালেদা জিয়া জন্মগ্রহণ করেন।
চার বোন ও দুই ভাইয়ের মধ্যে খালেদা জিয়া চতুর্থ।
তার বাবা স্কান্দার মজুমদার, মা বেগম তৈয়বা মজুমদার, পৈতৃক বিনাস ফেনীর ফুলগাজী হলেও তার শৈশব কৈশোর কেটেছে দিনাজপুরে। ১৯৬০ সালের আগস্ট মাসে তৎকালীন সেনা কর্মকর্তা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে বিয়ে হয় বেগম খালেদা জিয়ার। ১৯৬৫ সালের ২০ নভেম্বর তারেক রহমান ও ১৯৬৯ সালের ১২ আগস্ট আরাফাত রহমান কোকোর জন্ম হয়। ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘাতকদের হাতে নিহত হন, এর পর পরই জিয়াউর রহমানের করা বিএনপির রাজনীতিতে আসেন বেগম খালেদা জিয়া। তিনি ১৯৮২ সালের ২ জানুয়ারী বিএনপির প্রাথমিক সদস্য হন, ১৯৯১ সালে তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ২০০১ সালের ১অক্টোবরের নির্বাচনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন চারদলীয় জোট নির্বাচনে জয়লাভের পর তৃতীয়বারের মতো সরকার গঠন করেন।২০০৭ সালের ৩ সেপ্টেম্বর ফখরুদ্দিন খালেদা জিয়াকে কারাবন্দি করে। ২০০৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত কারাভোগ করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। পরিশেষে কামাল হোসেন সভাপতি রাঙ্গামাটি জেলা জাসাস সহ প্রচার সম্পাদক জেলা বিএনপি
চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিনে আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ও পাশাপাশি বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

লেখক