ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইয়ে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমিডিসির পুনর্বহাল আদেশ উপেক্ষা: কার্যালয়ে ঢুকতেই বাধা পেলেন ইউপি চেয়ারম্যান তোফারাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা 

আত্রাইয়ে উপজেলা বিএনপির সভাপতি রেজুর পূজা মন্ডপ পরিদর্শন

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি :

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় একাদশ জাতীয় সংসদ উপ-নির্বাচনে ৫১, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, আত্রাই উপজেলা বিএনপি’র সভাপতি, নওগাঁ জেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক এস এম রেজাউল ইসলাম রেজু আজ বৃহস্পতিবার নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে এবং তাদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।এ সময় তিনি উপস্থিত সকল পূজারী ও সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মানুষদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন৷

বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক সংস্কৃতিতে সম্প্রীতি বজায় রেখে তিনি বলেন—আমরা চাই সকল ধর্ম-বর্ণের মানুষ মিলেমিশে থাকুক,
শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বাংলাদেশ গড়ে উঠুক।

এসময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, সিনিয়র সাবেক আহ্বায়ক আব্দুল জলিল চকলেট, ফারুক বকত সহ উপজেলা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ৷

লেখক