ব্রেকিং নিউজ কালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ডকালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবারবাল্যবিবাহ বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এটি এম কামরুল ইসলামমোস্তফাপুর ইউনিয়নে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিতনওগাঁর আত্রাইয়ে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাব্বির হোসাইন, স্টাফ রিপোর্টার, কুমিল্লাঃ

কুমিল্লা শহরের দুর্গাপুর এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১, সিপিসি-২ এর সদস্যরা। শনিবার (৬ অক্টোবর ২০২৫) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন, শান্ত ইসলাম (৩২), পিতা মৃত নাছির মল্লিক, গ্রাম গোলমাইজ, থানা নড়িয়া, জেলা শরিয়তপুর এবং খোকন মিয়া (৪৫), পিতা মৃত আশরাফ মিয়া, গ্রাম শরিফপুর, থানা কোতোয়ালী মডেল, জেলা কুমিল্লা।

র‌্যাব জানায়, আসামিরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল। অভিযানে তাদের হেফাজত থেকে ২০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করা হয়।
র‌্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে র‌্যাবের এ ধরনের অভিযান চলমান থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

লেখক