ব্রেকিং নিউজ পার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলননওগাঁর আত্রাইয়ে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমিডিসির পুনর্বহাল আদেশ উপেক্ষা: কার্যালয়ে ঢুকতেই বাধা পেলেন ইউপি চেয়ারম্যান তোফা

নওগাঁর আত্রাইয়ে হুনুমান লোকালয়ে উৎসুক জনতার ভীড়

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁর আত্রাইয়ে হুনুমান লোকালয়ে উৎসুক জনতার ভীড় গতকাল সোমবার ৬ অক্টোবর ২০২৫ সকাল থেকে উপজেলা পরিষদ চত্বরে এ হুনুমানটিকে দেখা যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ চত্বরে একটি দলছুট হুনুমান বিভিন্ন জায়গায় অবস্থান করতে দেখা যায়।
এ সংবাদ ছড়িয়ে পড়লে হুনমানটিকে দেখার জন্য উৎসুক জনতার ভীড় জমে।

পরে বেলা বাড়ার সাথে সাথে হুনমানটি পূর্ব এলাকার দিকে চলে যায়।এদিকে দীর্ঘদিন পর লোকালয়ে হুনমানটি দেখতে পেয়ে জনগণের মাঝে ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয়।হুনুমানটি যে এলাকায় যাচ্ছে সেখানেই উৎসুক জনতার ভীড় জমে উঠেছে বলে স্থানীয়রা জানান।

আত্রাই ইউএনও’র গাড়ি চালক আব্দুল মালেক বলেন, আমাদের এলাকায় দীর্ঘদিন পর এমন একটি হুনুমান লোকালয়ে আসায় অনেকেই তাকে দেখতে আসছে। তাদের সাথে আমিও দেখতে এসেছি।

আত্রাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ বলেন, এগুলো বন্যপ্রাণী, একসাথে থাকতে থাকতে অনেক সময় দলছুট হয়ে লোকালয়ে চলে আসে। তবে আমাদের আত্রাইয়ে তাদের এমন বিচরণ নেই। অনুমান করা হচ্ছে এ হুনুমানটি অন্য কোন এলাকা থেকে এসছে।

লেখক