ব্রেকিং নিউজ আক্কেলপুরে পুলিশকে মারধর-পিকআপ আটকানো-হুমকির অভিযোগে বাবা ও ছেলে গ্রেপ্তারলক্ষ্মীপুরের রামগঞ্জে ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠন; সভাপতি ইউএনও কাজী আতিকুর রহমানকালবৈশাখী ঝরে গাছচাপায় বেদে পল্লীর অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুপার্বতীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিতসিরাজগঞ্জে বাজার স্টেশন পুলিশ বক্সের শুভ উদ্বোধন

রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে শুটারগান সহ অস্ত্র উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কশবামাজাইল ইউনিয়নের শান্তিখোলা গ্রামে যৌথ বাহিনীর অভিযানে একটি ওয়ান শুটারগান সহ দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কশবামাজাইল ইউনিয়নের শান্তিখোলা গ্রামের মনির বিশ্বাস এর বাড়ির পশ্চিম পাশে ডুমুর গাছের নিচে হইতে পরিত্যক্ত অবস্থায় এ অস্ত্র উদ্ধার করে যৌথবাহিনী।

পাংশা মডেল থানা সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া তালিকায় রয়েছে, ১টি হাতে তৈরি সচল ওয়ান শুটার পাইপ গান, ১টি সবুজ রংয়ের তাজা কার্তুজ। ৫টি সবুজ রংয়ের পটকা, ১টি হাঁসুয়া ও ১টি হকিস্টিক।

তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি যৌথ বাহিনী

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন এ বিষয়ে পরবর্তি আইনানুগ ব্যাবস্থা পক্রিয়াধীন রয়েছে।

লেখক