ব্রেকিং নিউজ পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহকবিশ্ব বাবা দিবসে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় সাংবাদিক শ্রাবণ মাহমুদের আবেগঘন নিবেদনে কবিতা ‘বাবা’ আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা; অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণরাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারকাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

শিবগঞ্জে জাকের পার্টির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শরিফুল ইসলাম রাকিব, বিশেষ প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জে জাকের পার্টির ২০ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী জাকের পার্টির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আলোচনা ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (০৮ অক্টোবর) বিকেল ৪টায় দাড়িদহ উচ্চ বিদ্যালয়ে মাঠে জাকের পার্টির মূলদল ও সকল সহযোগী সংগঠন এবং ইউনিয়ন শাখার আয়োজনে শান্তি পূর্ণ ভাবে জাকের পার্টির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পানিতলা ও ফাসিতলা রোড এলাকা থেকে র‍্যালি শুরু হয়ে দাড়িদহ বাজার এলাকা প্রদক্ষিণ করে আয়োজিত সভাস্থলে এসে র‍্যালির সমাপ্তি হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাকের পার্টির ময়দানহাটা ইউনিয়ন শাখার সভাপতি মো. মির হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জাকের পার্টির জেলা শাখার সভাপতি মোঃ ফয়সাল বিন শফিক সনি।

জাকের পার্টির ইউনিয়ন শাখার সাধারণ মোঃ দেলোয়ার হোসেন সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাকের পার্টির উপজেলা শাখার সভাপতি মোঃ আজগর আলী ফকির।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা শাখা ছাত্র ফ্রন্ট , ছাত্র ফ্রন্ট, ছাত্রী ফ্রন্ট, মহিলা ফ্রন্ট, সেচ্ছাসেবক ফ্রন্ট, যুব সেচ্ছাসেবক ফ্রন্ট সহ জাকের পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেষে দোয়া, মোনাজাত ও উপস্থিত সকলকে তবারক বিতরণের মধ্যে দিয়ে আয়োজিত আলোচনা সভা শান্তিপূর্নভাবে শেষ হয়।

লেখক