ব্রেকিং নিউজ পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহকবিশ্ব বাবা দিবসে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় সাংবাদিক শ্রাবণ মাহমুদের আবেগঘন নিবেদনে কবিতা ‘বাবা’ আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা; অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণরাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারকাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

কোরআন অবমানার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক পবিত্র কোরআন অবমাননা করায় তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ।

(৮ অক্টোবর) বুধবার বিকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ রাজবাড়ী সদর উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ কারী মাওলানা আবু ইউসুফের সভাপত্বে  বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ রাজবাড়ী সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা ফরিদ ইবনে জামান,  ইসলামিক আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সেক্রেটারি আরিফুল ইসলাম,  ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম,  রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থী মোঃ আব্দুল আলীম,  হাফেজ মুফতি মুস্তাফিজুর রহমান,  মাওলানা মাকসুদুর রহমান মাওলানা মোঃ আমির হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সনাতন ধর্মাবলম্বী অপূর্ব পাল কর্তিক কোরআন অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ও তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবী জানান। অপূর্ব পালের সর্বোচ্চ শাস্তি না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

লেখক