ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

আত্রাইয়ের ক্যাশবপাড়াতে শিক্ষার্থীদের কোরআনের ছবক প্রদান

মো. ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁর আত্রাইয়ের ক্যাশবপাড়াতে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় শিক্ষার্থীদেরকে পবিত্র কোরআনের ছবক প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৮ টায় উপজেলার ক্যাশবপাড়া মক্তবে এ ছবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশন নওগাঁ জেলা কার্যালয়ের আওতাধীন আত্রাই উপজেলার বিভিন্ন মসজিদে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় বিপুল সংখ্যক শিক্ষার্থী কোরআনের আলোয় আলোকিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় সকালে উপজেলার ক্যাশবপাড়াতে মক্তবে শিক্ষার্থীদের কোরআনের ছবক প্রদান উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. মোতাহার হোসেন। সঞ্চলনায় আত্রাই ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষক মাওলানা মো. নিজাম উদ্দিন ।

প্রধান অতিথি হিসেবে ছিলেন আত্রাই উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. আকবর হোসাইন সবুজ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান ৩নং আহসানগন্জ ইউনিয়ন মো. মুনজুরুল আলম। আরও উপস্থিত ছিলেন মো. আবুল হোসেন এমসি ইসলামিক ফাউণ্ডেশন আত্রাই, মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক জিসি ইসলামিক ফাউণ্ডেশন আত্রাই, রেজাউল ইসলাম জিসি ইসলামিক ফাউণ্ডেশন আত্রাই। হাফেজ মো. মহিদুল ইসলাম শিক্ষক ইসলামিক ফাউণ্ডেশন আত্রাই প্রমুখ।

লেখক