ব্রেকিং নিউজ আক্কেলপুরে পুলিশকে মারধর-পিকআপ আটকানো-হুমকির অভিযোগে বাবা ও ছেলে গ্রেপ্তারলক্ষ্মীপুরের রামগঞ্জে ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠন; সভাপতি ইউএনও কাজী আতিকুর রহমানকালবৈশাখী ঝরে গাছচাপায় বেদে পল্লীর অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুপার্বতীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিতসিরাজগঞ্জে বাজার স্টেশন পুলিশ বক্সের শুভ উদ্বোধন

রাজনীতির ময়দান কবিঃ রতন সরকার

বিপুল রায়- কুড়িগ্রাম প্রতিনিধিঃ

রাজনীতির ময়দান,
এখানে ভালো লোকের বদলে
ঘোরে শুধু শয়তান।

রাজনীতির ময়দান,
এদিক সেদিক হলে একটু
চলে যেতে পারে গর্দান।

এখানে সবাই পদের পাগল
পদ ছাড়া কিছু বোঝে না,
কে যে বাপ, কে যে ছেলে
কারো ধার কেউ ধারে না।

রাজনীতির কারনে আজ
বাপ ছেলে কথা বন্ধ,
কোনদিন যেন শুরু হয়
ঘরে ঘরে গৃহ দন্দ।

রাজনীতির ময়দান,
জনগণের জন্য কেউ
করবে না বিষ পান।

সবাই সবার স্বার্থ নিয়ে
থাকে অনেক ব্যাস্ত।
জনগনের দাবি শুনলে
হয়ে উঠে অনেক বিরক্ত।

জনগণ কি এমনি চায়
যদি না থাকে প্রয়জনে,
নেতারা সব রঙ বদলায়
প্রতি ক্ষনে ক্ষনে।

ভোটের আগে এক রুপ
ভোটের পরে অন্য,
ভোটের পর নেতাদের মন
হয়ে উঠে অতি জগন্য।

খারাপ নেতার প্রভাবে আজ
ভালো নেতা হারায় মান,
এটাই হলো আমাদের
রাজনীতির ময়দান।

লেখক