ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

শাজাহানপুরে ওলামা, মাশায়েখ ও হাজী সমাবেশ অনুষ্ঠিত

সুজন শাজাহানপুরঃ

বগুড়া শাজাহানপুর উপজেলার চোপিনগর ইউনিয়ন শাখা ওলামা দলের উদ্যোগে ওলামা, মাশায়েখ ও হাজীদের এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর ২০২৫) উপজেলার চোপিনগর উচ্চ বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আলেম-ওলামা, মাশায়েখ, জনপ্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সমাবেশস্থলে উপস্থিত হন।
ধর্মীয় চেতনা ও সমাজিক মূল্যবোধ রক্ষায় ওলামা সমাজের ভূমিকা এবং ঐক্যের গুরুত্ব তুলে ধরতে আয়োজিত এ অনুষ্ঠানে পরিবেশ ছিল উৎসবমুখর।

চোপিনগর ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক ক্বারী আব্দুল মান্নানের সভাপতিত্বে ও ইউনিয়ন ওলামা দলের সদস্য সচিব হাফেজ মোঃ মানিকুর রহমানের সঞ্চালনায়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি জননেতা এনামুল হক শাহীন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।

অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন বগুড়া জেলা ওলামাদলের আহ্বায়ক হাফেজ মাওলানা জাকারিয়া। সমাবেশে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা ওলামা দলের সদস্য সচিব মুফতি মাওলানা মোঃ একরামুল হোসেন।

আরও উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হারেজ উদ্দিন হারেজ এবং মোঃ আবু শাহিন সানি, সহ-সভাপতি মোঃ মোজাফফর রহমান, চোপিনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মঞ্জু কাদের মুন্টু এবং সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন মাস্টার।

এছাড়াও বিশেষ বক্তাদের মধ্যে অংশ নেন
সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মতিউর রহমান, প্রধান উপদেষ্টা—চোপিনগর ইউনিয়ন হাজী সমিতি, আলহাজ্ব মোহাম্মদ আব্দুল খালেক মঞ্জু, সভাপতি—চোপিনগর ইউনিয়ন হাজী সমিতি;
মাওলানা মোঃ নুর আলম, যুগ্ম আহবায়ক—বগুড়া জেলা ওলামা দল ও আহ্বায়ক—গাবতলী উপজেলা ওলামা দল, আলহাজ্ব মোঃ মোজাফফর রহমান, সাধারণ সম্পাদক—চোপিনগর ইউনিয়ন হাজী সমিতি, ক্বারী মাওলানা মোঃ মাহফুজুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাজাহানপুর উপজেলা ওলামা দল।

আমন্ত্রিত হিসাবে মধ্যে ছিলেন আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক—কমিউনিটি পুলিশিং কমিটি, শাজাহানপুর উপজেলা রফিকুল ইসলাম (ভারপ্রাপ্ত), চেয়ারম্যান—চোপিনগর ইউনিয়ন পরিষদ এমরান হোসেন, সাবেক সভাপতি—চোপিনগর ইউনিয়ন বিএনপি, রফিকুল ইসলাম রফিক,উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ, আজিজুল ইসলাম, সদস্য সচিব—শাজাহানপুর উপজেলা কৃষকদল, সোহেল আক্তার, প্রধান শিক্ষক—চোপিনগর উচ্চ বিদ্যালয়, আব্দুল সোবহান পুটু, সভাপতি—শাজাহানপুর উপজেলা শ্রমিকদল।

এছাড়া উপজেলা ওলামা দল, হাজী সমিতি, মাদ্রাসা শিক্ষক ও বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সার্বিক কার্যক্রম পরিচালনায় ছিলেন বগুড়া জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও শাজাহানপুর উপজেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা মোঃ জাহিদুর রহমান আল জাহিদ। উপজেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা আব্দুল হান্নান বিন খায়ের।

বক্তারা বলেন, দেশের বর্তমান সামাজিক-ধর্মীয় পরিস্থিতিতে ওলামা সমাজকে আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ধর্মীয় মূল্যবোধ রক্ষা, নৈতিক সমাজ গঠন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে ওলামাদের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।
বক্তারা ইসলামি শিক্ষার প্রচার-প্রসার এবং তরুণ সমাজকে নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। উপস্থিত বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের অংশগ্রহণে সমাবেশটি পুরো এলাকাজুড়ে এক ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির পরিবেশ সৃষ্টি করে।

লেখক