ব্রেকিং নিউজ কালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ডকালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবারবাল্যবিবাহ বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এটি এম কামরুল ইসলামমোস্তফাপুর ইউনিয়নে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিতনওগাঁর আত্রাইয়ে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

কয়রায় শহীদ বুদ্ধীজীবি দিবস পালন উপলক্ষে আলােচনা সভা ও দােয়া অনুষ্ঠিত

বিএম আলামিন, কয়রা (খুলনা) প্রতিনিধি : 

কয়রা উপজেলা প্রশাসনের আয়ােজনে শহীদ বুদ্ধীজীবি দিবস পালন উপলক্ষে আলােচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে ১৪ ডিসেম্বর (রােববার) সকাল সাড়ে নয় টায় স্মৃতি সৌধে পুস্পমাল্য অর্পন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলােচনা সভা অনুষ্ঠিত হয় ।

কয়রা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল বাকীর সভাপতিত্বে আলােচনা সভায় বক্তৃতা করেন থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, মুক্তিযােদ্ধা সংসদের আহবায়ক জিএম মাওলা বক্স, পরিসংখ্যান কর্মকর্তা জামাল ফারুক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, ফায়ার সার্ভিস স্টেশনের আব্দুস সালাম, কয়রা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু প্রমুখ।

লেখক