রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর পাংশায় অভিযান চালিয়ে মাদক মামলার এক আসামি ও নারীসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামের সূর্য শেখের ছেলে বাচ্চু শেখ (৫০)। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার আসামি। অন্যরা হলেন, আদু ফকিরের ছেলে শুকুর ফকির, লুকু ফকির, টুকু ফকির, রহিম ফকির, ময়ছের আলী ফকিরের ছেলে লিয়াকত ফকির, লিয়াকত ফকিরের স্ত্রী আনো বেগম, ছেলে রিয়াজুল ফকির, রিয়াজুল ফকিরের স্ত্রী রিতা খাতুন, রহিম ফকিরের ছেলে মোমিন ফকির, রহিম ফকিরের স্ত্রী মোমেনা বেগম ও শুকুর ফকিরের স্ত্রী আনোয়ারা বেগম। সকলেই উপজেলার কাচারীপাড়া গ্রামের বাসিন্দা।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে ১২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার। বাকি সবাই আদালতের সাজাপ্রাপ্ত আসামি।