ব্রেকিং নিউজ পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহকবিশ্ব বাবা দিবসে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় সাংবাদিক শ্রাবণ মাহমুদের আবেগঘন নিবেদনে কবিতা ‘বাবা’ আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা; অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণরাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারকাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

শাজাহানপুরে সদ্যপ্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া অনুষ্ঠিত

সুজন, শাজাহানপুর প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ঘোষিত ৭ দিনব্যাপী শোক কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শাজাহানপুরে সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) শোক কর্মসূচির চতুর্থ দিনে শাজাহানপুর উপজেলা বিএনপির আয়োজনে বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম মণ্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ ও আবু শাহিন সানি, সহ-সভাপতি মঞ্জুর কাদের মন্টু, ইদ্রিস আলী সাকিদার, মোজাফফর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী রনি, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মুশফিকুর রহমান মামুন, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম এবং উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় তাঁর বিদ্রোহী আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

লেখক