ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

শাজাহানপুরে শ্রমজীবী মানুষের কাঁধে ধানের শীষের সম্বলিত মাফলার উপহার দিলেন বিএনপি নেতা শাহীন

সুজন, শাজাহানপুর বগুড়াঃ

বগুড়ার শাজাহানপুরে রাজনীতির সঙ্গে শ্রমজীবী মানুষের এক হৃদ্যতাপূর্ণ দৃশ্যের অবতারণা হয়েছে।
উপজেলার দুবলাগাড়ী বন্দরে দুই শতাধিক অটো-রিকশা, ভ্যান ও সিএনজি চালকের কাঁধে তুলে দেওয়া হয়েছে ধানের শীষ প্রতীক সম্বলিত মাফলার যা হয়ে উঠেছে ভালোবাসা, প্রত্যাশা ও আস্থার প্রতীক।

রবিবার (৪ জানুয়ারি) বিকেলে বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
তিনি নিজ হাতে শ্রমজীবী চালকদের গলায় মাফলার পরিয়ে দেন।
এ সময় চালকদের চোখে-মুখে ছিল আনন্দ ও উচ্ছ্বাসের ছাপ।

অনুষ্ঠানে উপস্থিত নেতারা বলেন, দেশের পরিবর্তনের সংগ্রামে শ্রমজীবী মানুষের ভূমিকা সবসময়ই গুরুত্বপূর্ণ। ধানের শীষ প্রতীক শুধু একটি রাজনৈতিক চিহ্ন নয়, এটি সাধারণ মানুষের অধিকার ও আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন।

এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, আবু শাহিন সানি, সহ-সভাপতি মঞ্জুর কাদের মন্টু, মোজাফফর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী রনি, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম রফিক, যুব বিষয়ক সম্পাদক আতহার আলী কাইয়ুম, আমরুল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রাজা, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটনসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শ্রমজীবী মানুষের সঙ্গে রাজনৈতিক অঙ্গনের এমন আন্তরিক সংযোগ শাজাহানপুরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

লেখক