ব্রেকিং নিউজ আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা; অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণরাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারকাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যুচাকরির প্রলোভন দেখিয়ে অপহরণ; আটক -৪বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি ভেস্তে দিল পুলিশের অভিযান, আটক ৬

আত্রাইয়ের হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ ও ১নং ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধন

মো. ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ ও দলীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় হাটুরিয়া সাহেব বাজারে কর্মী সমাবেশ এবং রাতে হাটকালুপাড়া এলাকায় ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয়ের উদ্বোধন করেন আত্রাই থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. আকরাম হোসেন ও সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান। এছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে অংশ নেন।

সমাবেশে বক্তব্যে আত্রাই থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন বলেন, “বিএনপি জনগণের অধিকার আদায়ের রাজনীতি করে। তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে সংগঠিতভাবে কাজ করতে হবে।”

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

 

 

লেখক