ব্রেকিং নিউজ পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামী পুলিশ হেফাজতেরাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪

রাজবাড়ীতে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত 

রাজবাড়ী প্রতিনিধি : 

বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনে সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। রাজবাড়ী জেলা প্রশাসনক এই সভার আয়োজন করে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সুলতানা আক্তার। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ ও লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মারুফ। এসময় নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী ও তাদের প্রতিনিধি, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, নির্বাচনী আচরণ বিধিমালায় যে সকল নিয়ম রয়েছে যারা প্রার্থী রয়েছেন সেগুলো যদি সবাই মেনে চলি তাহলে তো আর আইনশৃঙ্খলার অবনতি হওয়ার কোন সুযোগ থাকে না। তারপরও নির্বাচনকে সুষ্ঠু করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এবার নির্বাচনে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে সিসি ক্যামেরার আওতায় আনার চেষ্টা চলছে। বিগত দিনে যারা নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তাসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তাদের মধ্যে যারা অতিউৎসাহী ছিলেন আমাদের চেষ্টা রয়েছে তাদেরকে এই নির্বাচনের দায়িত্ব থেকে দূরে রাখা। সরকার গণভোটের জন্য প্রচারণা চালাচ্ছে। এখন পর্যন্ত দেশের প্রান্তিক পর্যায়ে এই প্রচারণা চালানো সম্ভব হয়নি। তবে উপজেলা পর্যায়ের প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন দায়িত্ব নিয়ে এর প্রচারণা চালায়। সারা দেশেই গণভোটের প্রচার গাড়ি এই প্রচারণা চালাবে।

লেখক