ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

এম কে টেলিভিশনের ১০ম বর্ষপূর্তি উপলক্ষে পার্বতীপুরে দুই দিনব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠিত

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি :

‘শেকড়ের কথা গুলো দাঁড়িয়ে দেখলে, সমাজ তখন সভ্যতার হাসি হাসে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এম কে টেলিভিশনের গৌরবোজ্জ্বল ১০ম বর্ষপূর্তি এবং ১১তম বর্ষে পদার্পণ উপলক্ষে দুই দিনব্যাপী স্কুল ও কলেজ পর্যায়ের নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১ টায় কবিতা আবৃত্তি ও সংবাদ পাঠ প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরদিন মঙ্গলবার (২৭ জানুয়ারি) শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা এবং স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতাগুলোতে বিভিন্ন স্কুল ও কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের পরিবেশনা ও সৃজনশীলতায় পুরো আয়োজন প্রাণোবন্ত হয়ে ওঠে।

উল্লেখ্য, আগামী বুধবার (২৮ জানুয়ারি) এম কে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ফানুস উড়ানো, কেক কাটা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী এই আয়োজন উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হবে বলে, আশা প্রকাশ করছেন আয়োজক কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টরা।

লেখক