সুজন শাজাহানপুর প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরে ধানের শীষ প্রতীকের পক্ষে একাত্মতা ঘোষণা করেছে উপজেলা ইটভাটা মালিক সমিতি।
শনিবার ৩১ জানুয়ারি বিকেলে উপজেলার বেতগাড়ি বাইপাস এলাকায় শাজাহানপুর উপজেলা ইটভাটা মালিক সমিতির সঙ্গে বিএনপির এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেওয়া হয়।
শাজাহানপুর উপজেলা ইটভাটা মালিক সমিতির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন খান শাহানের সভাপতিত্বে, ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শাহিনের সঞ্চালনায়, মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৭ (শাজাহানপুর–গাবতলী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মোরশেদ মিল্টন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ এবং জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি আতিকুর রহমান বাদল।
এ ছাড়া উপস্থিতি থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, উপজেলা ইটভাটা মালিক সমিতির উপদেষ্টা আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম কাজিনুর, কোষাধ্যক্ষ নুরুল হুদা নাইচ, সদস্য রুহুল আমিন, আহসান রবিন জরখিছ, আব্দুর রাজ্জাক বুলে, মাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, শামিমুল ইসলাম সবুজ, রেজাউল মোস্তফা ফরহাদ, জিয়াউর রহমান জিয়া, জয়নাল আবেদীন, নজরুল ইসলাম, সায়েদ আলী, আরিফুল ইসলামসহ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, চোপিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাফফর রহমান, শাজাহানপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান আজাদ ও ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ।
মতবিনিময় সভায় ইটভাটা মালিক সমিতির নেতারা বলেন, শাজাহানপুর উপজেলায় বর্তমানে ২৫টি ইটভাটা রয়েছে। এসব ভাটায় কাজ করেন প্রায় দুই শতাধিক পরিবারের মানুষ। তারা সবাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রধান অতিথির বক্তব্যে মোরশেদ মিল্টন বলেন, “শাজাহানপুর–গাবতলীর উন্নয়ন ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি বদ্ধপরিকর। ইটভাটা মালিক সমিতির এই একাত্মতা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও শক্তিশালী করবে।” তিনি সকলকে ধানের শীষের পক্ষে মাঠে থাকার আহ্বান জানান।
সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।