ব্রেকিং নিউজ রাজবাড়ীতে দায়িত্বরত ট্রাফিক পুলিশের গায়ে হাত, আটক-২আক্কেলপুরে পুলিশকে মারধর-পিকআপ আটকানো-হুমকির অভিযোগে বাবা ও ছেলে গ্রেপ্তারলক্ষ্মীপুরের রামগঞ্জে ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠন; সভাপতি ইউএনও কাজী আতিকুর রহমানকালবৈশাখী ঝরে গাছচাপায় বেদে পল্লীর অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুপার্বতীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ব্যাটারিচালিত অটো ভ্যান ও করিমন (ভটভটি) গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।

ঘটনাটি ঘটে আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে শাহজাদপুর থানাধীন হাবিবুল্লাহ নগর ইউনিয়নের দরগারচর নতুনপাড়া সড়কে, দরগারচর নতুনপাড়া মার্কাস মসজিদের সামনে শাহজাদপুর এনায়েতপুর গামী পাকা সড়কে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উক্ত সময় একটি ব্যাটারিচালিত অটো ভ্যানের সঙ্গে একটি করিমন (ভটভটি) গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটো ভ্যানে থাকা চান মিয়া (৭৭) গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। নিহত চান মিয়ার পিতা মরহুম বাণিজ প্রামানিক। তিনি তেলকপি নতুনপাড়া গ্রামের বাসিন্দা (থানা: শাহজাদপুর, জেলা: সিরাজগঞ্জ)।

সংবাদ পেয়ে শাহজাদপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং দুর্ঘটনাকবলিত অটো ভ্যান ও করিমন জব্দ করে থানায় নিয়ে যায়। পরে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। পুলিশ জানায়, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

লেখক