ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

রাজবাড়ীতে বরপক্ষ এলোনা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে

রাজবাড়ীতে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বিয়ে বাড়িতে আসেনি বরপক্ষ। ঘটনাটি ঘটেছে  সোমবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নে।
বরের নাম শামীম মিয়া (২৮)। তিনি রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের হোগলাডাঙ্গী গ্রামের বাসিন্দা।
কনে স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তাঁর বাড়ি রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নে। প্রায় তিন মাস তার আগে পার্শবর্তী আলীপুর ইউনিয়নের হোগলাডাঙ্গী গ্রামে বিয়ে হয়। সোমবার দুপুরে তাকে বরপক্ষ আনুষ্ঠানিক ভাবে উঠিয়ে নিতে চেয়েছিল। এজন্য বাড়িতে খাওয়া-দাওয়ার আয়োজনও করা হয়। স্থানীয়রা দাওয়াত খেতে আসা শুরু করে। তখনো বরপক্ষ কনে বাড়িতে উপস্থিত হয়নি। এরমধ্যে বিয়ে বাড়িতে হাজির হয় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। মুহুত্বের মধ্যে বিয়ে বাড়ির চিত্র পাল্টে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র দাস। তিনি বলেন, আমরা ঘটনাস্থলে পৌছানোর আগেই সদর উপজেলা প্রশাসন থেকে কর্মকর্তারা গিয়ে ছিলেন। প্রশাসনের কথা জানতে পেরে বরপক্ষ আর আসেনি।

লেখক