ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

রাবেয়া-কাদের ফাউন্ডেশনের উদ্যোগে ৭ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

রাজবাড়ীতে রাবেয়া-কাদের ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে ৭ দিনব্যাপী শিশু-কিশোরদের সাঁতার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নে অবস্থিত রাবেয়া-কাদের ফাউন্ডেশনের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

শুরুতে বেলা ১১ টার দিকে রাবেয়া-কাদের ফাউন্ডেশনের পুকুরের পাশে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য দেন রাবেয়া-কাদের ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মোল্লা, রাজবাড়ী থিয়েটারের সভাপতি আসাদুজ্জামান চৌধুরী বাবলা, রাজবাড়ী বিশ্ব ভরা প্রাণ এর সভাপতি আতাউর রহমান, রাজবাড়ী সমকাল সুহৃদ সমাবেশের সাবেক সভাপতি কমল কে সরকার, জাতীয় দৈনিক আজকালের খবর পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি ও দৈনিক জনতার আদালতের স্টাফ রিপোর্টার মো. মহসিন মৃধা প্রমুখ।

প্র্রশিক্ষক হিসেবে এ কর্মশালায় শিশুদের সাঁতার প্রশিক্ষণ প্রদান করেন প্রশিক্ষক আবুল কালাম মাস্টার, মুক্তার হোসেন মোল্লা, রাজু বেগ, রবিউল রবি ও বাসন্তি মন্ডল।
এসময় জেলা শহরের বিভিন্ন এলাকার ৬ থেকে ১৮ বছর বয়সী মোট ২০ জন শিশু-কিশোর এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেয়।

জানা গেছে,  জেলার যে কোনো এলাকার শিশু-কিশোরেরা যদি বিনামূল্যে সাঁতার প্রশিক্ষণে আগ্রহী হন, তাদের জন্য রাবেয়া-কাদের ফাউন্ডেশনের প্রশিক্ষণের সুযোগ রয়েছে। ৭ দিনব্যাপি আয়োজিত এ প্রশিক্ষণের জন্য কোনো ফি বা রেজিস্ট্রেশনের প্রয়োজন হবে না।

রাবেয়া-কাদের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. নজরুল ইসলাম বলেন, “সাঁতার শেখা প্রত্যেকের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি সমস্ত শরীরের ব্যায়াম হিসেবেও ধরে নেওয়া যায়। দেশে বর্তমানে সড়ক দূর্ঘটনার পরেই কিন্তু পানিতে ডুবে মৃত্যুর সংখ্যা। সে বিষয়টিকে মাথায় এনেই সমাজের প্রতি দায়িত্বের জায়গা থেকেই সাঁতার প্রশিক্ষণের এ উদ্যোগটি নেই।”

তিনি বলেন, “অনেক সময় দেখা যায় যে, দেশের বড় বড় বিভিন্ন বিদ্যাপীঠে পড়াশোনা করেও শুধু সাঁতার না জানার কারণে ঝরে গেছে অনেক মেধাবী শিক্ষার্থীর প্রাণ। অনেক সময় শিক্ষার্থীরা দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রে গিয়ে সাঁতার না জানায় অসাবধানতাবসত পানিতে পড়ে মৃত্যুর নজিরও অনেক রয়েছে। আবার দেশের গ্রামাঞ্চলের নদী-নালা, পুকুর-খালে ডুবেও নিহতের সংখ্যা ব্যাপক। এধরনের দূর্ঘটনা মোকাবেলার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।”

লেখক