বরগুনায় বিশেষ অভিযানে ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি)।
আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মানে মাদকমুক্ত, চাঁদামুক্ত, অবৈধ দখলদার মুক্ত, এবং কিশোর গ্যাং মুক্ত সৃজনশীল সমাজ গঠনের বিকল্প নেই। এ লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার পুলিশ সুপার মো. কুদরত ই খুদা, পিপিএম-সেবা, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।
এরই ধারাবাহিকতায় ২৪/০২/২০২৬খ্রি. বরগুনা জেলার বরগুনা সদর থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা এসআই (নিরস্ত্র) বিকাশ কর্মকারের নেতৃত্বাধীন ফোর্সের অভিযানে বরগুনা জেলার বরগুনা থানার বুড়িরচর ইউনিয়নের ছোট লবনগোলােএলাকার ছোটলবনগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ১২ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ মো. জাহাঙ্গীর হোসেন (৪০) নামে একজনকে গ্রেফতার করা হয়। যার অবৈধ বাজারমূল্য ৩ হাজার ৬শ টাকা।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।