ব্রেকিং নিউজ পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামী পুলিশ হেফাজতেরাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪

নড়িয়া উপজেলায় গভীর রাতে পৃথক দুই স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

শরীয়তপুরে নড়িয়া উপজেলায় গভীর রাতে পৃথক দুইটি স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, এতে কয়েকটি ঘরবাড়ি ও মালামাল পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ফতেজঙ্গপুর ইউনিয়নের পশ্চিম কানার গাঁও গ্রামে মো. রুহুল আমিন মল্লিকের রান্নাঘরে আগুন লাগে। রান্না শেষে পরিবারের সদস্যরা অন্য ঘরে অবস্থান করছিলেন।

পরে রান্নাঘর থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা চিৎকার শুরু করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।খবর পেয়ে নড়িয়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।প্রার্থমিক ভাবে ধারণা করা হচ্ছে, লাকুড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।একই রাতে উপজেলায় ফতেজঙ্গপুর ইউনিয়ন শিরঙ্গল গ্রামে সাবেক চেয়ারম্যার আলী হোসেন খন্দকারের বাড়িতে মোশারফ হোসেন খন্দকারের লাকুরীসহ ঘর পুড়ে গেছে প্রার্থমিক ধরণা অনুমানিক ৬০ হতে ৭০ হাজার টাকার মালামাল ছিল, তাদের ধরণা এই অগ্নিকান্ডের ঘটনা একটি কুচক্রমহল এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাইয়াছে। স্থানীয়দের তাৎক্ষণিক সহযোগিতা ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, নড়িয়া ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনের সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে কাজ চলছে। কি কারনে এই রাতে পাশাপাশি গ্রামে একই ঘটনাশ অগ্নিকাণ্ড ঘটলো।

লেখক