ব্রেকিং নিউজ কয়রা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিতজয়পুরহাটে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতকালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ মাসের জেল ও সাড়ে ৪ লাখ টাকা জরিমানাছান্দিয়াপুর বাঁধ উপ-প্রকল্পে সাংগঠনিক কমিটি গঠনে সাধারণ সভা অনুষ্ঠিতজাতীয় হিফজুল কুরআন ও সীরাত প্রতিযোগিতা সম্পন্ন; বিজয়ীদের পুরস্কার বিতরণ

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ী- ১ আসনের সাবেক সংসদ সদস্য, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর এ্যাডঃ আব্দুল ওয়াজেদ চৌধুরীর ৩০ তম মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মঙ্গলবার বিকাল  ০২/০৮/২০২২ ইং তারিখে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের দ্বিতীয় তলায় আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগ।

রাজবাড়ী জেলা আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এম পি সভাপতিত্বে আলোচনা  ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাজবাড়ী -১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি,  মরহুম এ্যাডঃ আব্দুল ওয়াজেদ চৌধুরীর কন্যা, সংরক্ষিত মহিলা আসন-৩৩৪   সালমা চৌধুরী রুমা এমপি, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার, মোহাম্মদ আলী চৌধুরী,  জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক  শেখ সোহেল রানা টিপু,সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এড শফিকুল হোসেন শফিক প্রমূখ।

লেখক