ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে গোপন ছবি দেখিয়ে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ

রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের বক্তারপুর গ্রামে গোপন ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও টাকা আদায়ের অভিযোগ উঠেছে।

এ অভিযোগে রোববার (৩১ জুলাই) রাজবাড়ীর বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন ওই প্রবাসীর স্ত্রী।

মামলায় বক্তারপুর গ্রামের ছবেদ পাঠানের ছেলে সবুজ পাঠানকে (২৯) আসামি করা হয়েছে।

ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী জানান, সবুজ ও তার স্বামী ঘনিষ্ঠ বন্ধু ছিল এবং তারা দু’জনে সৌদি আরবে একই রুমে থাকতো। তিনি তার স্বামীর সঙ্গে মোবাইলে নিজেদের গোপন ছবি আদান-প্রদান করতো। সবুজ কৌঁশলে তার স্বামীর মোবাইল থেকে তার গোপন ছবিগুলো নিজের মোবাইলে নিয়ে নেয়। এরপর সবুজ দেশে এসে তাকে সেই গোপন ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করে অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয় এবং টাকা আদায় করে। সর্বশেষ গত ২০ জুলাই রাত ১০ টার দিকে সবুজ কৌঁশলে তার ঘরে ঢুকে তাকে সেই গোপন ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করে ধর্ষণ করে। সেসময় তার ছেলে ঘুম থেকে উঠে এ দৃশ্য দেখে চিৎকার দিলে পাশের রুম থেকে তার শ্বাশুড়ি দৌঁড়ে আসে। তখন সবুজ সেখান থেকে চলে যায়। এ ঘটনায় তিনি বাদী হয়ে রাজবাড়ীর বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় সবুজের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

লেখক