ব্রেকিং নিউজ পার্বতীপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদত বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিলে বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদনগাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে  মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও দোয়া আদমদীঘিতে বাসে ইয়াবা পাচারকালে আটক ১, উদ্ধার ৪০০ পিস ইয়াবামনোহরদীর সাগরদী বাজারে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক লিফলেট বিতরণসিরাজগঞ্জে কিশোর গ্যাং প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

মনোহরদীতে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্টের অভিযান, ৪ ট্রলি ও ৫ ব্যাটারি জব্দ

নরসিংদীর মনোহরদী উপজেলায় নদীর জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (০৭ মার্চ ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার লেবুতলা ইউনিয়নের ভূইয়া বাজার সংলগ্ন নদীর জমিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের কাজে ব্যবহৃত ৪টি ট্রলি ও ৫টি ব্যাটারি জব্দ করা হয়।
মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযানটি পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া। তিনি জানান, নদী ও কৃষি জমি রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রশাসনের এ অভিযানে স্থানীয়দের মধ্যেও সচেতনতা সৃষ্টি হয়েছে এবং পরিবেশ ও কৃষিজমি রক্ষায় প্রশাসনের এমন উদ্যোগকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন

লেখক