ব্রেকিং নিউজ পার্বতীপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদত বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিলে বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদনগাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে  মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও দোয়া আদমদীঘিতে বাসে ইয়াবা পাচারকালে আটক ১, উদ্ধার ৪০০ পিস ইয়াবামনোহরদীর সাগরদী বাজারে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক লিফলেট বিতরণসিরাজগঞ্জে কিশোর গ্যাং প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন; পলাশ হাসপাতালে অর্ধেকের বেশি স্টাফ অনুপস্থিত

মো. হিমেল মিয়া
মনোহরদী, নরসিংদী : 

নরসিংদীর পলাশে আকস্মিক পরিদর্শনে গিয়ে হাসপাতালে অর্ধেকের বেশি কর্মকর্তা-কর্মচারীকে অনুপস্থিত পেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

শনিবার (৭ মার্চ ২০২৬) সকাল সাড়ে ৮ টায় কোনো পূর্বঘোষণা ছাড়াই পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

জানা গেছে, এ আকস্মিক পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল হাসপাতালের চিকিৎসাসেবার মান পর্যবেক্ষণ, দালালদের দৌরাত্ম্য কমানো এবং হাসপাতালের সামগ্রিক পরিবেশ উন্নত করা।

পরিদর্শন শেষে জানা যায়, হাসপাতালের মোট ২৭টি পদের মধ্যে ১৬ জনের উপস্থিত থাকার কথা থাকলেও সেখানে উপস্থিত পাওয়া যায় মাত্র ৮ জনকে। বিষয়টি দেখে সংশ্লিষ্টদের মধ্যে অসন্তোষ প্রকাশ করা হয় । নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে নির্দেশনাও দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী মো. আতিকুল ইসলাম এবং ঘোড়াশাল পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. আলম মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, হাসপাতালের সেবার মান উন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের আকস্মিক পরিদর্শন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

লেখক