ব্রেকিং নিউজ কয়রা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিতজয়পুরহাটে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতকালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ মাসের জেল ও সাড়ে ৪ লাখ টাকা জরিমানাছান্দিয়াপুর বাঁধ উপ-প্রকল্পে সাংগঠনিক কমিটি গঠনে সাধারণ সভা অনুষ্ঠিতজাতীয় হিফজুল কুরআন ও সীরাত প্রতিযোগিতা সম্পন্ন; বিজয়ীদের পুরস্কার বিতরণ

রাজবাড়ীতে শহীদ শেখ কামাল এর ৭৩ জন্মবার্ষিকী পালন

বাংলাদেশ আওয়ামীলীগ রাজবাড়ী জেলা আওয়ামীলীগ এর আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র ও ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জল নক্ষত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শুক্রবার বিকাল চারটায় রাজবাড়ী জেলা আওয়ামীলীগ কার্যালয়ের দ্বিতীয় তলায় হল রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এম পি  সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী এম পি, বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার জেলা পরিষদ প্রশাসক, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এড শফিকুল হোসেন শফিক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফি, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ওয়াহিদুজ্জামান, সেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ রাজবাড়ী জেলা শাখা সভাপতি মোঃ ফরিদ আলী মোল্লা, যুব মহিলা লীগের সভাপতি মীর মাহফুজা মলি প্রমূখ।

লেখক