ব্রেকিং নিউজ রাজবাড়ীতে দায়িত্বরত ট্রাফিক পুলিশের গায়ে হাত, আটক-২আক্কেলপুরে পুলিশকে মারধর-পিকআপ আটকানো-হুমকির অভিযোগে বাবা ও ছেলে গ্রেপ্তারলক্ষ্মীপুরের রামগঞ্জে ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠন; সভাপতি ইউএনও কাজী আতিকুর রহমানকালবৈশাখী ঝরে গাছচাপায় বেদে পল্লীর অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুপার্বতীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো: জাকির হোসেন শুভেচ্ছা জানিয়েছেন

মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টারঃ

পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। কালের পরিক্রমায় বছর ঘুরে আসে নববর্ষ। জীর্ণ-পুরাতনকে পেছনে ফেলে শুভ্র, সুন্দর আর কল্যাণময়তার প্রত্যাশায় উদিত হয় নতুন বছরের নতুন সূর্য। নতুন আশা ও স্বপ্নে উদ্দীপ্ত হয় সকলে। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষ্যে, গাজীপুর জেলার কালীগঞ্জ থানার পক্ষ থেকে কালীগঞ্জ বাসীকে জানাচ্ছি নতুন বাংলা বছরের শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন।

পহেলা বৈশাখ চিরায়ত বাংলার ঐতিহ্যে লালিত এক অনন্য দিন। দিনটি সবাইকে প্রবলভাবে আপ্লুত করে এবং পুরাতনকে পেছনে ফেলে সামনে চলার অফুরন্ত প্রেরণা যোগায়। পহেলা বৈশাখ বাঙালি জাতির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, রীতি-নীতি, প্রথা, আচার-অনুষ্ঠান ও সংস্কৃতির ধারক-বাহক। বিভিন্ন আনন্দ আয়োজনের মধ্য দিয়ে এ দিনে গোটা দেশটা যেন উৎসবমুখর হয়ে ওঠে ।

নববর্ষের এ শুভক্ষণে পুরনো বছরের সব জঞ্জাল ধুয়ে মুছে যাক। আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। শুভ নববর্ষ।

লেখক