ব্রেকিং নিউজ শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলননওগাঁর আত্রাইয়ে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমিডিসির পুনর্বহাল আদেশ উপেক্ষা: কার্যালয়ে ঢুকতেই বাধা পেলেন ইউপি চেয়ারম্যান তোফারাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১

নীলফামারীতে আন্তর্জাতিক যুব দিবস পালিত

সঞ্জয় দাস,নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীতে “আন্ত:প্রজন্ম সংহতি: সকলের জন্য বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।

১২ই আগষ্ট শুক্রবার বিকালে ঘন্টাব্যাপী নীলফামারী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে জেলা যুব মিলনায়তনে আলোচনা সভা ও সনদপত্র বিতরন করা হয়।

জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মোঃ শহীদুল ইসলাম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ দিলগীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শামসুল ইসলাম। উক্ত অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয়ে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আলমগীর হোসেন। এসময় দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুল মোমিন সহ যুব সংগঠনে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, যে কোন দেশের যুব সমাজ সেই দেশের বড় শক্তি। যুব সমাজই একটি দেশের অর্থসামাজিক উন্নয়নের মূল চালিকাশক্তি। তাই যুবসমাজকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে। তবেই এগিয়ে যাবে দেশ।

লেখক