ব্রেকিং নিউজ শাজাহানপুরে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডরাজবাড়ীতে ধানের মণ ১৫০০টাকাসহ আট দফা দাবিতে বিক্ষোভ সমাবেশবগুড়ার শেখেরকোলায় নবজাতককে হত্যা করে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগে আটক মা ও সৎ বাবাকালীগঞ্জে ১৭ কোটি টাকার দৃষ্টি নন্দন সহ ৩টি প্রকল্পের উদ্বোধনবাজারে দেশি জাতের গুটি লিচু পাওয়া যাচ্ছে

শাজাহানপুরে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

বগুড়ার শাহাজানপুর উপজেলায় গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া।

শুক্রবার (৯ মে) বিকেল ৩টার দিকে উপজেলার দুবলাগাড়ী বন্দর ও রহিমাবাদ মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ডিএনসির একটি আভিযানিক দল। অভিযান চলাকালে তাদের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— উপজেলার দূরুলিয়া পশ্চিমপাড়া এলাকার মো. রাশেদ (২৯) এবং রামপুর এলাকার মো. আব্দুল মোমিন (৩০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের আভিযানিক দল শাহাজানপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ঊর্মির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

এসময় গাঁজাসহ দুইজনকে আটক করা হলে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ৪ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

লেখক