ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

মহাদেবপুর উপজেলার চান্দাশ ইউনিয়ন পরিষদে সপ্তাহে একদিন গ্রাম আদালত পরিচালিত

আব্দুর গফুর মন্ডল,
স্টাফ রিপোর্টার ঃ

নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার চান্দাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহমুদান নবী (রিপন) সুষ্ঠু ও নিরপেক্ষভাবে গ্রাম আদালত পরিচালনা করে এলাকাবাসীর প্রশংসা অর্জন করেছেন। প্রতি সপ্তাহের মঙ্গলবার সকাল ১০টা থেকে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনা করা হয়।

গ্রাম আদালতের মাধ্যমে এলাকার ছোটখাটো বিরোধ ও সামাজিক সমস্যার দ্রুত সমাধান হওয়ায় সাধারণ মানুষ সহজেই ন্যায়বিচার পাচ্ছেন। এতে সময় ও অর্থ দুটিই সাশ্রয় হচ্ছে বলে জানান স্থানীয়রা।

মঙ্গলবার ১২মে সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সাক্ষাৎকারে চেয়ারম্যান মোঃ মাহমুদান নবী (রিপন) বলেন, “গ্রাম আদালত সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করা হচ্ছে। জনগণের ভোগান্তি কমাতে দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার চেষ্টা করছি।”
তিনি আরও জানান, পাঁচ সদস্য বিশিষ্ট প্যানেলের মাধ্যমে গ্রাম আদালতের বিচার কার্যক্রম পরিচালিত হয় এবং সকল পক্ষের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাইনুল হোসেন, কম্পিউটার অপারেটর মোছাঃ মাছুদা খাতুন, ইউপি সদস্য আব্দুস সামাদ মন্ডল, আজহার আলী, মাহফুজুর রহমান ফিরোজ, মিজানুর রহমান, মহিলা ইউপি সদস্য মোছাঃ শারমিন সরকার ও মোছাঃ শাকিলা খাতুনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয় জনগণ জানান, গ্রাম আদালতের মাধ্যমে দ্রুত বিরোধ নিষ্পত্তি হওয়ায় আদালতমুখী ঝামেলা কমছে এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চান্দাশ ইউনিয়ন পরিষদ।

লেখক