ব্রেকিং নিউজ পিরবে মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার: প্রভাষক শাহাজুল ইসলামের গণসংযোগ ও বিশাল শোডাউনকালীগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী-সন্ত্রাসী চাঁদাবাজীসহ একাধিক মামলার আসামী গ্রেফতারগাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্য নির্বাহী সদস্য ও গাছা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদের ইন্তেকালরাজবাড়ীতে বিদ্যুৎ স্পৃষ্টের পাঁচদিন পর সরকারী অফিস সহায়কের মৃত্যুরাজবাড়ীতে আম গাছ থেকে পরে শিশুর মৃত্যু

বিলুপ্তি হচ্ছে বাংলার নিপুণ কারিগর বাবুই পাখি 

টুটুল মিয়া
ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি :

“বাবুইপাখিরে ডাকি বলিছে চড়াই কুড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই| আমি থাকি মহাসূখে অস্ট্রালিকার পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে.” | কবি রজনীকান্ত সেনের কালজয়ী ছড়াটির নায়ক আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নিপুণ বাসা তৈরির কারিগর বাবুই পাখি আজ বিলুপ্তির পথে |

ঝিনাইগাতীতে আগের মত বাবুই পাখির দৃষ্টিনন্দন বাসা আজ আর চোঁখে পরে না| ঝিনাইগাতীর সীমান্তঘেষা পাহাড়ী এলাকার আনাচে-কানাচে তালগাছের পাতায় পাতায় দেখা যেত বাবুই পাখির দৃষ্টিনন্দন বাসা | কালের বিবর্তনে  হারিয়ে যাচ্ছে আবহমান গ্রাম বাংলার সেই চিরচেনা  ঐতিহ্যবাহী নিপুণ বাসা তৈরির কারিগর বাবুই পাখি ও তার বাসা | খড়ের ফানি, ধানের পাতা, তালের কচিপাতা, ঝাউ ও কাশবনের লতাপাতা দিয়ে উচু তাল গাছে চমৎকার আকৃতির বাসা তৈরি করত বাবুই পাখিরা |

বাবুই পাখির বাসা যেমন দৃষ্টিনন্দন তেমনি মজবুত | প্রবল ঝড়ে বাতাসে টিকে থাকে তাদের বাসা | বাবুই পাখির শক্তবুননের এ বাসা টেনেও ছেড়া কঠিন হয়ে পড়ে| বাবুই পাখি একাধারে শিল্পী, স্থপতি ও সামাজিক বন্ধনের প্রতিচ্ছবি| এরা এক বাসা থেকে আর এক বাসায় যায় পছন্দের সঙ্গি খোঁজতে | সঙ্গি পছন্দ হলে স্ত্রী বাবুই পাখিকে সাথী বানানোর জন্য কত কিছুই না করে| পুরুষ বাবুই নিজের প্রতি আকর্ষন করার জন্য খাল-বিল ও ডোবায় গোসল সেরে ফুর্তিতে নেচে নেচে বেড়ায় গাছের ডালে ডালে |

উচু তাল গাছ, নারিকেল গাছ বা সুপারি গাছের ডালে বাসা তৈরির কাজ শুরু করে | বাসা তৈরির অর্ধেক কাজ হলে কাংখিত স্ত্রী বাবুইকে ডেকে দেখায় | বাসা পছন্দ হলেই কেবল পুরো মিলনের কাজ শেষ করে | বাসা পছন্দ না হলে অর্ধেক কাজ করেই নতুন করে আরেকটি বাসা তৈরির কাজ শুরু করে| অর্ধেক বাসা তৈরি করতে সময় লাগে ৫ থেকে ৬ দিন |

স্ত্রী বাবুই পাখির বাসা পছন্দ হলে বাকিটা শেষ করতে সময় লাগে ৪দিন|  কেননা তখন পুরুষ বাবুই মহা আনন্দে বিরামহীন ভাবে কাজ করে| স্ত্রী বাবুই পাখির প্রেরনা পেয়ে পুরুষ বাবুই খুবই শিল্পসম্মত নিপুণ ভাবে বাসা তৈরি করে| স্ত্রী বাবুই ডিম দেওয়ার সঙ্গে সঙ্গেই পুরুষ বাবুই খোঁজতে থাকে আরেক সঙ্গিকে | পুরুষ বাবুই এক মৌসুমে ৬টি পর্যন্ত বাসা তৈরি করতে পারে| অর্থাৎ  এরা ঘর সংসার করতে পারে ৬ সঙ্গির সঙ্গে|  তাতে স্ত্রী বাবুয়ের না নেই| প্রজনন প্রক্রিয়ায় স্ত্রী বাবুই ডিমে তা দেওয়ার ২ সপ্তাহের মধ্যেই বাচ্চা ফুটে| ৩ সপ্তাহ পর বাবুই বাচ্চা বাসা ছেড়ে উড়ে যায়| বাবুই পাখির প্রজনন সময় হলো ধান ঘরে উঠার মৌসুম|  স্ত্রী বাবুই দুধধান সংগ্রহ করে এনে বাচ্চাদের খাওয়ায় | বাবুই পাখি তাল গাছে বাসা বাধে বেশী|  এছাড়া রাতের আধারে পাখি শিকারীদের জালে বাবুই পাখি আটক হয়ে বিক্রি হচ্ছে শহরের পাখি শিকারিদের দোকানে | এ ব্যাপারে প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এ,টি,এম ফায়েজুর রাজ্জাক আকন্দ বলেন বাবই পাখি দেখতে অনেক সুন্দর | তাদের আবাসস্থল গাছ পালা না থাকার ফলে দিন দিন পাখিটি বিলুপ্তি হচ্ছে ঠিকই তাদের আবাসস্থল গাছপালা রোপণ করা হলে তারা আবার ফিরে আসবে |

লেখক