রাজবাড়ীতে বিদ্যুতস্পৃষ্টের ৫ দিনপর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জেলা নিরাপদ খাদ্য এক অফিস সহায়কের মৃত্যু হয়েছে| শুক্রবার (১৫ মে) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান|
ঘটনায় নিহত ব্যক্তির নাম মনিরা খাতুন (২৭)| তিনি রাজবাড়ী জেলা সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের ধর্মশী গ্রামের বাসিন্দা| তার বাবার নাম আব্দুর রাজ্জাক মোল্লা| মনিরা রাজবাড়ী জেলা নিরাপদ খাদ্য কতৃপক্ষ কার্যালয়ের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন|
জানা গেছে, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে দক্ষিণ ভবানীপুর পশু হাসপাতাল এলাকায় অবস্থিত জেলা নিরাপদ খাদ্য অফিস| গত রবিবার (১০ মে) বিকেলে অফিস শেষে জাতীয় পতাকা নামাচ্ছিলেন মনিরা| পতাকার পাইপটি স্টিলের ছিল| পতাকার পাইপ নামানোর সময় উপরে হাই ভোল্টেজ তারের উপর পরে যায়| এসয়ম পাইপটি বিদ্যুতায়িত হয়ে মনিরার শরীরে আগুন ধরে যায়| পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করে জেলা সদর হাসাতালে নেয়| সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে রেফার করা হয়| শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান|
শুক্রবার (১৫ মে) রাজবাড়ী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন|