ব্রেকিং নিউজ পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামী পুলিশ হেফাজতেরাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪

মনোহরদীতে নদীর পাড়ের বালু কাটায় মোবাইল কোর্ট, ১ লাখ টাকা জরিমানা

মো. হিমেল মিয়া
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদীর মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরগোহালবাড়িয়া এলাকায় নদীর পাড় কেটে অবৈধভাবে বালু বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে একজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার (২১ মে) চরগোহালবাড়িয়া এলাকায় নদীর পাড়ের বালু কেটে বিক্রি করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী চাঁন মিয়া নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মনোহরদী উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া।

অভিযান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।

লেখক