ব্রেকিং নিউজ সরকারিভাবে অসহায় মানুষের মধ্য ঈদ উপহার হিসেবে নগদ অর্থ পাওয়া যায়, এটি ইতোপূর্বে সাধারণ মানুষের কাছে অজানাই ছিল- ফজলুল হক মিলনঈদুল আযহা ‘র শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুর জেলা পেশাজীবি সাংবাদিক পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ মুক্তাদির হোসেনপবিত্র ঈদুল আজহা উপলক্ষে বগুড়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ সহায়তা বিতরণপবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মাওলানা মো. আল-আমিন দেওয়ানপবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন ফকির মোখলেছুর রহমান বাবু শাহ্

বেতাগীতে গাছ কাটা নিয়ে দ্বন্দ্বে মা-ছেলেকে পিটিয়ে গুরুতর আহত

মো. সোহেল রানা
বরগুনা প্রতিনিধি :

বরগুনার বেতাগীতে গাছ কাটা নিয়ে পূর্ব বিরোধের জেরে মা-ছেলেকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মোকামিয়া ইউনিয়নের দক্ষিণ চড়খালি গ্রামের কায়লকাটা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গাছ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল একই এলাকার সজিব খান ও শরীফ খানের সঙ্গে মামুন খানের। এরই জেরে সজিব খান ও শরীফ খান দেশীয় লাঠিসোটা নিয়ে মামুন খান ও তার মা মমতাজ বেগমের ওপর হামলা চালায়। এ সময় তাদের বেধড়ক মারধর করা হলে দুজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের স্বজনদের দাবি, এর আগেও সজিব খান ও শরীফ খান বিভিন্ন সময় মামুন খানকে হুমকি দিয়ে আসছিলেন।

এ বিষয়ে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার বিষয়ে বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান আছে।

লেখক