ব্রেকিং নিউজ সরকারিভাবে অসহায় মানুষের মধ্য ঈদ উপহার হিসেবে নগদ অর্থ পাওয়া যায়, এটি ইতোপূর্বে সাধারণ মানুষের কাছে অজানাই ছিল- ফজলুল হক মিলনঈদুল আযহা ‘র শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুর জেলা পেশাজীবি সাংবাদিক পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ মুক্তাদির হোসেনপবিত্র ঈদুল আজহা উপলক্ষে বগুড়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ সহায়তা বিতরণপবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মাওলানা মো. আল-আমিন দেওয়ানপবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন ফকির মোখলেছুর রহমান বাবু শাহ্

টিকা নিয়ে লুটপাটের চেষ্টা হয়েছিল, আমরা এসে সংকট কাটিয়েছি: স্বাস্থ্যমন্ত্রী বকুল

মো. হিমেল মিয়া
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি :

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, পূর্ববর্তী দুই সরকার বিদেশি দাতা সংস্থার কাছ থেকে টিকা সংগ্রহ না করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা কেনার চেষ্টা করেছিল। মূলত অর্থ লুটপাটের উদ্দেশ্যেই এমন উদ্যোগ নেওয়া হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (২৬ মে) বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলা সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “বিদেশি দাতা সংস্থার কাছ থেকে টিকা সংগ্রহ না করে প্রাইভেট প্রতিষ্ঠানের মাধ্যমে কেনার চেষ্টা করা হয়েছিল। কিন্তু লাভজনক সমঝোতা না হওয়ায় তারা শেষ পর্যন্ত টিকাই কেনেনি। ফলে ২০২০ সালের পর থেকে দেশে হামের টিকাদান কার্যক্রম ব্যাহত হয় এবং হামের প্রাদুর্ভাব দেখা দেয়।”
তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দ্রুত টিকা সংগ্রহের ব্যবস্থা করে টিকাদান কার্যক্রম পুনরায় চালু করেছে। এর ফলে বর্তমানে হামের প্রাদুর্ভাব অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আগামী এক সপ্তাহের মধ্যে পরিস্থিতির আরও উন্নতি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকারের প্রস্তুতির কথা তুলে ধরে মন্ত্রী বলেন, “ডেঙ্গু প্রতিরোধে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। দেশের হাসপাতালগুলোতে এক লাখ স্যালাইন সরবরাহ করা হয়েছে। স্বাস্থ্যসেবাকে আরও গতিশীল করতে বড় বাজেট নেওয়া হয়েছে। আগামী জুলাই মাসে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে ৮০ হাজার হবেন নারী স্বাস্থ্যকর্মী।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত, উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন, সহকারী কমিশনার (ভূমি) মো: সজিব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর বাদশা, পৌর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবদুল হান্নান, উপজেলা বিএনপির সদস্য মো. গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের সদস্যসচিব মাসুদুর রহমান, মায়ান প্রকাশনীর কর্ণধার মাহমুদুল সোহাগসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পরে স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মনোহরদী উপজেলার প্রায় শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করেন। এ সময় উপকারভোগীরা সরকারের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানান।

লেখক