ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

বান্দরবানের থানচিতে সেনাবাহিনীর জীপ খাদে পড়ে নিহত ১ আহত ৩

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।

বান্দরবানের থানচি-আলীকদম সড়কে সেনাবাহিনীর ১৬ ইসিবির একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন গুরুতর আহত হয়েছেন। এছাড়াও ঘটনাস্থলেই শিমুল (২৮) নামে এক সেনা সদস্য নিহত হয়েছে।

অদ্য, মঙ্গলবার (১৬ আগস্ট) বিকাল ৪ টায় আলীকদম থানচি সড়কের ডিম পাহাড় এলাকার ২৮ কিলো নামক স্থানে উক্ত ঘটনা ঘটে।

নিহত সেনা সদস্যের নাম শিমুল (২৮)। আহতরা হলেন, জিপের ড্রাইভার কর্পোরাল প্রবীর (২৬), সৈনিক ফরহাদ ও সৈনিক ইব্রাহীম। আহতদের উদ্ধার করে থানচি স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসা হয়েছে।

সেনাসূত্রে জানা যায়, সেনাবাহিনীর সদস্যদের নিয়ে জিপটি আলীকদম সড়ক হয়ে থানচি দিকে আসছিল। এসময় ২৮ কিলো নামক স্থানে জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট গভীর খাদে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন সেনাবাহিনী পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে প্রেরণ করেন।

থানচি থানার উপ-পরিদর্শক মোহাম্মদ মহিউদ্দিন জানিয়েছে, ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহতদের হেলিকপ্টারে করে সম্মিলিত চট্টগ্রাম সামরিক হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার (১২ জুলাই) একই স্থানে পর্যটকবাহী নোহা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একই পরিবারে স্বামী- স্ত্রী গুরুতর আহত হন।

লেখক