ব্রেকিং নিউজ পার্বতীপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদত বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিলে বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদনগাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে  মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও দোয়া আদমদীঘিতে বাসে ইয়াবা পাচারকালে আটক ১, উদ্ধার ৪০০ পিস ইয়াবামনোহরদীর সাগরদী বাজারে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক লিফলেট বিতরণসিরাজগঞ্জে কিশোর গ্যাং প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

নওগাঁয় বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ২ শিশু

মো. ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি : 

নওগাঁ শহরে যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় দুই শিশু আহত হয়েছে। আহতদের উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকাল ১০ টার দিকে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের ঢাকা বাসস্ট্যান্ড সংলগ্ন তুলশীগঙ্গা ব্রিজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত নওশাদ (২৪) নওগাঁ সদর উপজেলার দোগাছী সিঙ্গাপাড়া গ্রামের মৃত জাহির আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ব্যাটারিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা নওশাদ ঘটনাস্থলেই নিহত হন। এ সময় দুই শিশু আহত হলে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

লেখক