ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বনগ্রাম ইউনিয়ন ভূমি কার্যালয়ের সেবাদান নিয়ে প্রশ্ন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার ফোন বন্ধ

আহসান হাবীব নাহিদ
গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়ন ভূমি কার্যালয়ের সেবা কার্যক্রম নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ভূমি সংক্রান্ত সেবা নিতে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে না পারায় ভোগান্তির অভিযোগ তুলেছেন সেবাগ্রহীতারা।

বুধবার (৩ জুন) বিকেল ৩টা ৪৫ মিনিটে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে বনগ্রাম ইউনিয়ন ভূমি কার্যালয়ে গিয়ে দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন ভূমি কর্মকর্তা জিয়াউর রহমানের কার্যালয় বন্ধ পাওয়া যায়।

ভূমি সংক্রান্ত প্রয়োজনীয় বিষয়ে যোগাযোগের জন্য ইউনিয়ন ভূমি কর্মকর্তা জিয়াউর রহমানের ব্যবহৃত মুঠোফোন নম্বর (০১৮৮৩৭০৪৬৬৫)-এ একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। এছাড়া কার্যালয়ের অফিস সহায়ক সোহাগের ব্যবহৃত মুঠোফোন নম্বর (০১৬১০৮৩৬১০০)-এ একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

এ বিষয়ে বক্তব্য জানতে সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে দেখা করার চেষ্টা করা হয়। তবে তাকে কার্যালয়ে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসীম উদ্দিন জানান, দায়িত্বপ্রাপ্ত তহশিলদার বর্তমানে ছুটিতে রয়েছেন।

তবে ভূমি সেবা নিতে আসা কয়েকজনের অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে সহজে যোগাযোগ করা না গেলে প্রয়োজনীয় সেবা গ্রহণে বিলম্ব ও ভোগান্তির সৃষ্টি হয়। বিশেষ করে নামজারি, খাজনা পরিশোধ, ভূমি উন্নয়ন কর এবং অন্যান্য ভূমি সংক্রান্ত কাজে সেবাপ্রার্থীদের বারবার কার্যালয়ে আসতে হয়।

স্থানীয় সচেতন মহলের দাবি, ভূমি অফিসে সেবাগ্রহীতাদের সুবিধার্থে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করা এবং সরকারি মোবাইল নম্বর সচল রাখা প্রয়োজন।

পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও কার্যকর সেবা প্রদানের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

লেখক