ব্রেকিং নিউজ পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহকবিশ্ব বাবা দিবসে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় সাংবাদিক শ্রাবণ মাহমুদের আবেগঘন নিবেদনে কবিতা ‘বাবা’ আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা; অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণরাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারকাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

মৃত্যুফাঁদে পরিণত বেতাগী-মির্জাগঞ্জ সংযোগের একমাত্র লৌহ সেতু; পুনঃনির্মাণের দাবি

মো. সোহেল রানা
বরগুনা প্রতিনিধি :

বরগুনার বেতাগী ও পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার হাজারো মানুষের যাতায়াতের একমাত্র গুরুত্বপূর্ণ মাধ্যম লৌহ সেতুটি বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘদিনের অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে সেতুর বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে, ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন সাধারণ মানুষ।

স্থানীয়দের অভিযোগ, সেতুর লোহার কাঠামোর বিভিন্ন অংশে মরিচা ধরেছে এবং বেশ কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। প্রতিদিন শত শত পথচারী, মোটরসাইকেল, সুজুকি ও পণ্যবাহী যানবাহন এই সেতু ব্যবহার করে থাকলেও কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো উদ্যোগ এখনো দেখা যায়নি।

এলাকাবাসী জানান, সেতুটি যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। বিশেষ করে রাতে চলাচলের সময় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়। এ অবস্থায় শিশু, শিক্ষার্থী, রোগী ও সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সচেতন মহল দ্রুত সেতুটি পরিদর্শন করে নতুন করে পুনর্নির্মাণের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানিয়েছেন। তাদের দাবি, বেতাগী ও মির্জাগঞ্জ উপজেলার যোগাযোগ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেতুটি দ্রুত সংস্কার অথবা নতুন করে নির্মাণ করা না হলে যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে এলাকাবাসীর একটাই প্রত্যাশা—জনদুর্ভোগ ও দুর্ঘটনা এড়াতে সরকার যেন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এবং ঝুঁকিপূর্ণ সেতুটির স্থায়ী সমাধান নিশ্চিত করে।

লেখক