ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ীতে যুবলীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

২০০৫ সালের ১৭ ই আগষ্ট সারাদেশে একযোগে বোমা হামলা করে তৎকালীন সরকারের মদদপুস্ট সন্ত্রাসী সংগঠন নৈরাজ্য তৈরি করেছিল তারই প্রতিবাদে রাজবাড়ী জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে রাজবাড়ী জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীরা একটি বিক্ষোভ সমাবেশ বের করে।
রাজবাড়ী জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আবুল হোসেন শিকদারের সভাপতিত্বে বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের আহবায়ক মো. জাহাঙ্গীর জলিল, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান শরীফ, সাধারণ সম্পাদক মো. শওকত হাসান, পৌর যুবলীগের সভাপতি মো. শাফায়েত আলী, সাধারণ সম্পাদক মো. রাশেদ আহম্মেদ হিরু সহ প্রমুখ।

লেখক