ব্রেকিং নিউজ সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যুপার্বতীপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ও মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিতচট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়েরঅতিবৃষ্টির কারণে সবজি রোপণকারীদের মাথায় হাত, ব্যাপক ক্ষতির আশঙ্কানওগাঁর আত্রাইয়ে সিংসাড়া-ইব্রাহিম নগর দাড়ির ওপর সরু ব্রিজের স্থলে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

পার্বতীপুরে স্কুল শিক্ষিকাকে ধর্ষণের  অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা

মেনহাজুল ইসলাম তারেক
দিনাজপুর প্রতিনিধি :

পার্বতীপুরে এক স্কুল শিক্ষিকাকে ধর্ষণ ও বিভিন্ন ওষুধ খাইয়ে মানসিকভাবে বিপর্যস্ত করার অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার পার্বতীপুর রেলওয়ে থানায় দায়ের করা মামলায় নাজমুল হাসান বিপুল (৫৫), মিথিলা জামান (৩২) ও প্রিন্স হক ছটুকে আসামি করা হয়।

মামলার এজাহারে ভুক্তভোগী শিক্ষিকা উল্লেখ করেন, গত ১৯ এপ্রিল দুপুর ২টা থেকে ৩টার মধ্যে পার্বতীপুর শহরের পাওয়ার হাউজ কলোনীর পাবলিক স্কুলের (কিন্ডার গার্টেন) একটি কক্ষ্যে তাকে ধর্ষণ করা হয়েছিল। ঘটনার পর বিভিন্ন ওষুধ সেবন করানোর কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং সে কারনেই দীর্ঘদিন বিষয়টি কাউকে জানাতে পারেননি। সম্প্রতি শারীরিক ও মানসিকভাবে কিছুটা সুস্থ হওয়ার পর তিনি বিষয়টি স্বামীকে জানান। পরে স্বামী ও স্থানীয়দের পরামর্শে থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর: ২, তারিখ: ১৭-০৬-২০২৬। ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১)/৩০।

পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মাহমুদুন্নবী মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, ভিকটিমকে ফরেনসিক পরীক্ষা করাতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযুক্ত আসামীগন পলাতক থাকায় তাদের ভাষ্য নেওয়া সম্ভব হয়নি।

লেখক