ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জের বেলকুচিতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত; চালক পলাতক

ওয়াসিম সেখ
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার কামারপাড়া বাসস্ট্যান্ড এলাকায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় আবু হারেছ প্রামানিক (৬৩) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার (২৯ জুন) রাত আনুমানিক ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত আবু হারেছ প্রামানিক বেলকুচি উপজেলার আলোকদিয়া গ্রামের মৃত ঈমান আলী প্রামানিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু হারেছ প্রামানিক তার ছেলের মনোহরি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় এনায়েতপুর রোডের দিক থেকে কামারপাড়া বাসস্ট্যান্ড এলাকায় দ্রুতগতিতে আসা একটি ১৫০ সিসি ডাবল ডিস্ক পালসার মোটরসাইকেল তাকে সজোরে পাশ থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর নম্বরবিহীন মোটরসাইকেলটি স্থানীয় জনতা আটক করলেও চালক মো. হাসান (২২) পালিয়ে যায়। তিনি বেলকুচি উপজেলার তারাবাড়িয়া গ্রামের মো. আলম প্রামানিকের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকায় প্রায়ই বেপরোয়া গতিতে মোটরসাইকেল চলাচল করে। এতে পথচারীরা সব সময় ঝুঁকির মধ্যে থাকেন। তারা এ ধরনের দুর্ঘটনা রোধে ট্রাফিক নজরদারি ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর বলেন, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ বা মামলা করেনি। তবে ঘটনাটি আমরা জেনেছি। মরদেহ ইতোমধ্যে দাফন সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লেখক