ব্রেকিং নিউজ ভাগাড় থেকে নবজাতকের মরদেহ উদ্ধারথানা থেকে দেড় কিলোমিটার দূরে প্রতি রাতে বসে লাখ লাখ টাকার জুয়ার আসর; প্রশাসনের নিরবতা নিয়ে প্রশ্ন জনমনেকয়রায় ২ শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধনফুটপাত-সড়ক দখলমুক্ত করতে কালীগঞ্জে বিশেষ উচ্ছেদ অভিযানমো. আল-আমিন দেওয়ান আল আবেদী জন্ম দিনের শুভেচ্ছায় শিক্তহলেন

নওগাঁর আত্রাইয়ে১হাজার অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে ত্রাণের চাল বিতরণ

মো. ফিরোজ আহমেদ
নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর আত্রাই উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত মানবিক সহায়তার চাল ১ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।

বুধবার (১ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ৮টি ইউনিয়নের ১ হাজার সুবিধাভোগীর প্রত্যেককে ৩০ কেজি করে চাল দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু। তিনি বলেন, সরকারের মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে প্রকৃত অসহায় মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শেষে অতিথিরা সুবিধাভোগীদের হাতে ৩০ কেজি করে চাল তুলে দেন।

লেখক