ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

আর্জেন্টিনার জার্সি পরে মাদক সেবন, বরুড়ায় ২ জনের ৩ মাস জেল

সাব্বির হোসেন
স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বরুড়ায় ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত দুই যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।

বরুড়া থানার অফিসার ইনচার্জ ওসি জনাব কাজী নাজমুল হকের নেতৃত্বে মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে ১১টা ৪৫ মিনিটে এ অভিযান পরিচালিত হয়।

থানা সূত্রে জানা যায়, এসআই এনামুল হক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বরুড়া থানাধীন ১নং আগানগর ইউনিয়নের আগানগর গ্রামে অভিযান চালান। এ সময় রশিদ সাহেবের বাড়ির বাসিন্দা সাকিব (২৩) বসতঘরে তল্লাশি করে তার দখল থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

এ ঘটনায় বরুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ১টি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত সাকিবকে বুধবার (২ জুলাই) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক বলেন, “মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

লেখক