”উন্নত পল্লী সমৃদ্ধ দেশ’ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে,, রাজবাড়ীতে ‘জাতীয় পল্লীউন্নয়ন দিবস–২০২৬ উপলক্ষে জেলা প্রশাসন ও বিআরডিবির আয়োজনে দিবসটি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল ১১ টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয় ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা পারভীন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মন্জুর মোর্শেদ, সিভিল সার্জন রাজবাড়ী এস এম মাসুদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. তারিফ উল হাসান, রাজবাড়ী পল্লী উন্নয়ন বোর্ডের উপপরিচালক লুৎফুন নাহার, জেলা তথ্য কর্মকর্তা রেখা, জেলা বিএনপির আহবায়ক এ্যাড. লিয়াকত আলী, মনজুরুল আলম দুলাল প্রমূখ।
এসময় জেলার সকল দপ্তরের প্রধানগন ও জেলার সকল সফলভুগীরা ও সমিতির সদস্যগন উপস্থিত ছিলেন।
এ সময় সমিতির সদস্যের মাঝে চেক ও বিভিন্ন জাতের ফলজগাছের চারা বিতরণ করা হয়।
“পল্লীর উন্নয়নই দেশের উন্নয়নের ভিত্তি।” টেকসই গ্রামীণ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, আত্মনির্ভরশীলতা এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ অনন্য ভূমিকা রাখবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করেন।
গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে এবং একটি উন্নত, সমৃদ্ধ ও স্বনির্ভর গ্রাম গঠনে সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করবে।
বাংলাদেশের অধিকাংশ মানুষ এখনও গ্রামীণ এলাকায় বসবাস করেন। কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, ক্ষুদ্র ও কুটির শিল্প এবং গ্রামীণ উদ্যোক্তাদের কার্যক্রম দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ফলে টেকসই জাতীয় উন্নয়ন নিশ্চিত করতে পল্লী উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।